
মায়ের বন্ধ্যাত্ব সমস্যার জন্য ঢাকার বাইরে একজন গাইনীকোলজিস্ট এর কাছে চিকিৎসা নেয়ার পর ওভুলেশন ইনডাকশনে প্রেগন্যান্সি হলো, কিন্তু আল্ট্রাসনোগ্রামে দেখা গেলো মায়ের জরায়ুতে আছে তিনটি বাচ্চা। মায়ের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিলো, Triplet Pregnancy হবার পর ব্লাড প্রেসার অনেক বেশি বেড়ে গিয়েছিলো। ব্লাড প্রেসার কন্ট্রোলের জন্য তাকে তিন ধরনের ঔষধ খেতে হতো।বাচ্চাদের আই সি ইউ লাগতে পারে জেনে ৩৪ সপ্তাহের দিকে ওনারা ওনাদের এক ডাক্তার আত্মীয়ের রেফারেন্সে আমাকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডির চেম্বারে দেখান এবং আমার মাধ্যমে পপুলারে অপারেশন করাতে আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার সকালে ৩৬ সপ্তাহে সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই তিন শিশুর জন্ম হয়। মা ও তিন শিশু সুস্থ আছে, আলহামদুলিল্লাহ।
যারা আমার উপর আস্থা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর পরম করুনাময়ের কাছে আবারো জানাই অশেষ কৃতজ্ঞতা।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোনরোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট

