সফলতার গল্প ২৮

ধূমপান ছাড়ার উপকারিতাঃ

ধূমপান ছাড়ার কারনে বিয়ের সাত বছর পর মা -বাবা হতে পারলেন এক দম্পতি…..আলহামদুলিল্লাহ!

মেয়েটির পিরিয়ড অনিয়মিত ছিলো। মেয়েটির ওজন ছিলো আশি কেজি যা তার উচ্চতার তুলনায় বেশি ছিলো। পরীক্ষা-নিরীক্ষায় মেয়েটির হাইপোথাইরয়েডিজম সনাক্ত হয় এবং স্বামীর শুক্রাণুর সমস্যা ধরা পরে। শুক্রানুর সংখ্যা ছিলো ১০মিলিয়ন/এমএল এবং নড়াচড়া বা গতিশীলতার মাত্রা ছিলো মাত্র ২০%। ইতিহাস নিয়ে জানা গেলো, স্বামী অনেক বেশি মাত্রায় ধূমপান করতেন। অতিরিক্ত ধূমপান শুক্রাণু তৈরী কমিয়ে দেয়, শুক্রাণুর নড়াচড়া অনেক কমিয়ে দেয় এবং abnormal শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে দেয়।স্বামীর অন্যান্য পরীক্ষার রিপোর্ট ভালো ছিলো এবং শুক্রাণুর সমস্যার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া গেলো না। আমরা মেয়েটির ওজন কমাতে বলি এবং থাইরয়েডের সমস্যার জন্য ঔষধ দেই। আর স্বামীকে ধূমপান ছাড়তে বলি এবং কিছু মেডিসিন দিয়ে দেই শুক্রাণু সমস্যার প্রতিকারের জন্য। দুই মাস পর আবার বীর্য পরীক্ষা করতে দেই….তখন রিপোর্ট নরমাল আসে। এদিকে স্ত্রীর থাইরয়েডের সমস্যাও ঠিক হয় এবং ওজনও কমাতে সক্ষম হয়। এরপর দুই মাসের মধ্যেই মেয়েটি কনসিভ করে। দীর্ঘ নয় মাসের যাত্রা শেষে অবশেষে এই শিশুটি বাবা-মায়ের কোল আলোকিত করলো, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর এই অনুগ্রহের জন্য তাঁর প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। আর মা-বাবা ও শিশুটির জন্য রইলো অনেক অনেক দোয়া ও আশীর্বাদ।

ডাঃ শিরিন জাহান

বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ

কনসালটেন্ট

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা

যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা

যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *