ল্যাপারোস্কপির পর প্রেগন্যান্সিঃ
একটি সন্তানের জন্য স্বামী-স্ত্রীর অপেক্ষার পালাটা ছিলো বেশ দীর্ঘ…৮ বছর। স্ত্রীর পলিসিস্টিক ওভারী সিনড্রোম ছিলো । আগে একটা এবরশনের ইতিহাস ছিলো। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছিলেন। অনেক বার ওভুলেশন ইনডাকশন নিয়েছিলো, ডিম্বানুও ম্যাচিউর হয়েছিলো কিন্তু প্রেগন্যান্সি হয়নি। AMH ছিলো ৯। আমরা ল্যাপারোস্কপি করে টিউবাল পেটেন্সি টেষ্ট করলাম, ওভারিয়ান ড্রিলিংও করলাম। দুটো টিউবই ভালো ছিলো এবং খোলা ছিলো। এরপর আমরা আবার ওভুলেশন ইনডাকশন দেই। দ্বিতীয় মাসেই কনসিভ করে মেয়েটি। পিরিয়ডের ডেট ওভার হলে ওনারা বাসায় একটা স্ট্রিপ টেষ্ট করেন তাতে দুই দাগ আসলো। আলহামদুলিল্লাহ। পরদিনই আমাদের সেন্টারে সবার জন্য মিষ্টি নিয়ে হাজির।এরপর আমরা বিটা এইচসিজি টেষ্ট করি, রিপোর্ট আসলো ৭৩৩। গতদিন TVS করি, ৭ সপ্তাহের প্রেগন্যান্সি আসলো, বাচ্চার হার্টবিট ও চলে এসেছে। মা ও গর্ভস্থ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুন্দর একটা ফলাফলের জন্য দোয়া রইলো, আমীন। সবকিছুর জন্যই আল্লাহতালার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
ডাঃ শিরিন জাহান
বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসালটেন্ট
ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা
যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা
যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬




