সফলতার গল্প ৪১

১৪ বছর পর মা-বাবা হবার স্বপ্ন পূর্ণ হলো এক

দম্পতির…..আলহামদুলিল্লাহ।

গত বছর নভেম্বরে এক দম্পতি ১৩ বছরের বন্ধ্যাত্ব সমস্যা নিয়ে আসেন আমার কাছে। এর আগে অনেক চিকিৎসা নিয়েছেন, অনেক ঔষধ খেয়েছেন। HSG পরীক্ষায় Unicornuate Uterus ও বাম দিকের টিউব ব্লক ধরা পরে। ২০২২ সালের ল্যাপারোস্কপিতে বাম দিকের টিউব ব্লক ধরা পরে। একবার একটি বাচ্চা মিসক্যারেজ ও হয়েছিলো। মেয়েটির Lupus anticoagulant পজিটিভ ছিলো। আমরা পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসা শুরু করি। প্রথম মাসেই কনসিভ করে মেয়েটি। এবার যাতে মিসক্যারেজ না হয় সেজন্য আমরা সব ধরণের ব্যবস্থা দিয়েছিলাম।৩৭ সপ্তাহে হঠাৎ পানি ভেঙে গেলে আমরা মধ্য রাতে ইমারজেন্সী সিজারিয়ান সেকশন করি।দীর্ঘ নয় মাসের যাত্রা শেষে গত সপ্তাহে এই ফুটফুটে পুত্র সন্তান ভুমিষ্ট হয়❤️…..আলহামদুলিল্লাহ।১৪ বছর পর মা হতে পেরে বাবা-মায়ের আনন্দ ছিলো তাই অনেক বেশি। পরের দিন রাউন্ডে গেলে পুরো পরিবারের সবার মধ্যে আনন্দ আর খুশির ঝিলিক দেখলাম……অনেক আনন্দিত আমরাও।

মহান আল্লাহতালার কাছে লক্ষ-কোটিবার শুকরিয়া জানাই এই নিয়ামতের জন্য।

ডাঃ শিরিন জাহান

বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা

যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা

যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *