সফলতার গল্প ৪০

ইনফার্টিলিটি ট্রীটমেন্টের মাধ্যমে জন্ম নেয়া আজকের শিশু💕…….আলহামদুলিল্লাহ।

এই দম্পতির প্রথম বাচ্চা নরমাল ডেলিভারীর সময় মারা যায়। দ্বিতীয় বাচ্চা সিজারিয়ান সেকশন হয়। বাচ্চার বয়স এখন পাঁচ বছর। এরপর ওনারা আবার বাচ্চার জন্য চেষ্টা করেন, কিন্তু সেটা হয় এক্টোপিক প্রেগন্যান্সি (ডান দিকের টিউবে প্রেগন্যান্সি হলো)। আমরা ল্যাপারোস্কপিক সালফেন্গেকটমি (laparoscopic right sided salpingectomy) অপারেশন করি। এরপর ওনারা আবার বাচ্চার জন্য চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিলো না। নিজেরা চেষ্টা করে ব্যর্থ হলে আবার আমাদের কাছে আসেন। আমরা এরপর আবার টিউব টেষ্ট করে বাম দিকের টিউব খোলা পাই। এরপর শুরু করি ওভুলেশন ইনডাকশন। তৃতীয় মাসে কনসিভ করে মেয়েটি…..আলহামদুলিল্লাহ। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ মেয়েটির পরিবার সম্পূর্ণ হলো। আল্লাহপাক মা ও বাচ্চাকে সুস্থ রাখুন, এই দোয়া করি, আমীন।

ডাঃ শিরিন জাহান

বন্ধ্যাত্ব, প্রসূতি, গাইনী ও প্রজনন হরমোন রোগ বিশেষজ্ঞ

সহকারী অধ্যাপক (রিপ্রোডাকটিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি)

ইনফার্টিলিটি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা

যোগাযোগঃ০১৮৯৪৮৯২৮৮৭,০১৯৪০৩৩৩৭৭০

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা

যোগাযোগঃ০১৭৯৯৪৯১৮০২, ১০৬৩৬

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *